ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপ

Tuesday, May 16, 2017

Kalyana Samayal Saadham (তামিল)
Genre- Comedy/Drama

নিখাদ বিনোদনের জন্য পারফেক্ট মুভি... আমার কাছে অনেক ভাল্লাগছে... ধন্যবাদ Mahmudul Hassan Rifat মুভিটা নিয়ে গ্রুপে সুন্দর একটা রিভিউ দেয়ার জন্য। তা নাহলে মুভিটা হয়তো দেখাই হতনা। মুভির প্লট যদিও ১৮+ সমস্যা নিয়ে তথাপি মুভিটা মোটেও গতানুগতিক ১৮+ টাইপের নয়। মুভিতে না আছে কোন রগরগে সিন, না আছে কোন রগরগে ডায়লোগ। যা আছে পুরোটাই নিখাদ বিনোদনের জন্য অতি সামাজিকভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন। দারুণ অভিনয় ছিল প্রত্যেকের। স্ক্রিপ্ট যে লিখছেন তার প্রশংসা করতেই হয়, দারুণ মজাদার ছিল। নায়িকাটা যথেষ্ট পরিমাণ কিউট। খুবই পছন্দ হইছে তাকে। নায়কের গোবেচারা লুক দারুণ ছিল। নায়িকার বাবা চরম লেভেলের শ্বশুর, এরকম শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। সবমিলিয়ে দারুণ এঞ্জয় করেছি মুভিটা। রিফাতের রিভিউ পড়ে হয়তবা অনেকেই মুভিটা দেখেছেন। যারা এখনো দেখেননি তারা দেখে ফেলুন।

#রিফাতের_লেখা_রিভিউ_থেকে...
প্লট- ইঞ্জিনিয়ার পাত্রীর বিয়ের জন্য সোশ্যাল সাইটে পাত্র খুঁজে বাবা মা। অনেক বাছাইয়ের পর একজনকে পছন্দ করে পাত্রী। তাদের এঙ্গেজমেন্টের ৮ মাস পর বিয়ের দিন ধার্য্য হয়। বিয়ের ঠিক এক মাস আগে পার্টি করার পর তারা খালি বাসায় একসাথে মিলিত হয়। যেহেতু ১ মাস বাকি তাই দুজনই সম্মত হয়। কিন্তু এত সহজেই যদি সব হয়ে যায়,তবে কি মুভি হবে? না, সে রাতেই বর 'করতে' ব্যর্থ হয়। তার যন্ত্র দাঁড়ায় না। এ অবস্থায় পাত্রী কি মেনে নিবে এই বিয়ে? দুই পরিবারের এতসব রিচুয়াল, এরেঞ্জমেন্টের কি হবে? আর ছেলের এই অবস্থায় তার মানসিক অবস্থা কি হবে সেটা নিয়েই কমেডী ঘরানার মুভিটি।


কমেডি লাভারদের জন্য দুর্দান্ত এক মুভি। মুভির পরতে পরতে রয়েছে হাসির উপাদান। মুভি অযথা টেনেও বড় করেনি। আর পাত্রীর বাবার রোলে অভিনয়টা বেশ মজার ছিল। আর মুভির শেষ দৃশ্যে ক্রিকেট কমেন্ট্রিতে "ওহ! ইয়েস!" বেশ বিনোদন দিবে, যেমনটা দিবে টাওয়ার দাঁড়ানো। বুঝতেই পারছেন মুভিতে বাদ দেওয়ার বা স্কিপ করার সময়ই নেই।

ইউটিউব লিঙ্ক ইংলিশ সাবসহঃ https://youtu.be/I0TRmPNcUHs

আলাদা ইংলিশ সাবঃ https://subscene.com/subtitles/kalyana-samayal-saadham/english/1520842
.
তাহলে আর দেরি কেন? ঝটপট নামিয়ে ফেলুন এবং দেখে ফেলুন মজার এই মুভিটি।
কোন প্রকার ডাবিং নাই।  বাংলা সাব নাই।


#HasanMRp

0 comments:

Post a Comment